বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ এ ০৩:৪৭ PM
কন্টেন্ট: পাতা
ইনস্টিটিউট এনার্জি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( আইইআরডি)
ইনস্টিটিউট এনার্জি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( আইইআরডি) ১৯৫৫ সালে তদানীন্তন পিসিএসআইআর-এর পূর্বাঞ্চলীয় গবেষণাগার-এর একটি বিভাগ হিসাবে এর কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে বিভিন্ন নামে পরিবর্তিত হয়ে সর্বশেষ ১৯৮০ সালে গবেষণা বিভাগ ও এপ্লিকেশন বিভাগ দু’টির অধীনে ছয়টি সেকশনসহ আইএফআরডি, বিসিএসআইআর-এর একটি সতন্ত্র ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠিত হয়।
আইইআরডি-এর উল্লেখযোগ্য কার্যাবলী:
সৌরশক্তি,বায়োগ্যাস, বায়োমাস, বায়োফুয়েল, বায়ুশক্তিসহ প্রায় সকল নবায়নযোগ্য শক্তির উপর প্রায়োগিক গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডপরিচালনাকরা।
প্রচলিত বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানির গুণগতমান উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার বিষয়ক যাবতীয় গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা।
সোলারসেল, সোলার প্যানেল, ব্যাটারি সহ নবায়নযোগ্য সব ধরণের জ্বালানি, শক্তি ও এতদ সংক্রান্ত সকল বস্তু ও পণ্যের পাশাপাশি জীবাশ্ম জ্বালানিরও গুণগত মান পরীক্ষার আন্তর্জাতিক মানসম্পন্ন টেস্টিং সেবা প্রদানকরা।
উন্নত চুলা, বায়োগ্যাস, সৌরশক্তিসহ জ্বালানি সম্পর্কিত প্রায় সকল বিষয়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী শিল্প কারখানা, প্রতিষ্ঠান ও জনসাধারণকে পরামর্শ সেবা প্রদান করা। এ সংক্রান্ত শিল্প কারখানার যাবতীয় সমস্যার সমাধান করা।
উন্নত চুলা, বায়োগ্যাস, সৌরশক্তি সহ জ্বালানি সম্পর্কিত প্রায় সকল বিষয়ে আইএফআরডি কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের মধ্যে হস্তান্তর করা।
স্নাতক ও স্নাতকত্তোর (মাস্টার্স, এমফিল, পিএইচডি) পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক যাবতীয় বিষয়াদির উপর গবেষণাকর্ম (থিসিস) তত্ত্বাবধান করা।
আইইআরডি–এর উল্লেখযোগ্য অর্জন:
৫০-৬৫% জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন ধরনের উন্নত চুলা উদ্ভাবন,বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় তিন লক্ষাধিক উন্নত চুলা সম্প্রসারণ, উন্নত চুলার উপর প্রায় ১৫ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যারা প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠানে কর্মরত থেকে উন্নত চুলা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে এবং ২০১৩ সালে উন্নত চুলা সংক্রান্ত কর্মকান্ডের জন্য জাতীয় পরিবেশ পদক অর্জন।
পচনশীল বর্জ্য হতে বায়োগ্যাস তৈরীর জন্য দেশীয় উপযোগী ফ্লোটিং ডোম, স্থির ডোম বায়োগ্যাস প্ল্যান্ট,পোর্টেবল ফাইবার গ্লাস ও স্পেস ইফিসিয়েন্ট বায়োগ্যাস প্ল্যান্ট উদ্ভাবন ও উন্নয়ন এবংএ প্রযুক্তির উপর ১৫৪৩ জনকে প্রশিক্ষণ প্রদান, সারাদেশে ত্রিশ হাজারের বেশী বায়োগ্যাস প্ল্যান্ট সম্প্রসারণ এবং ২০১৩ সালে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বিদ্যুৎ বিষয়ক সেরা গবেষণা পুরস্কার অর্জন।
সোলার ওভেন, সোলার ড্রায়ার, সোলার হট ওয়াটার সিস্টেম, ডাউনড্রাফ্ট্ উন্নত চুলা, কৃষক ও শ্রমজীবি মানুষের ব্যবহার উপযোগী সোলার হ্যাট, ইনস্ট্যান্ট চার্জিং স্টেশন সোলার ব্যাকপ্যাক, ব্রেক ওয়েল,মেশিনঅয়েল, রেডিয়েটর কুলেন্ট, গৃহাভ্যন্তরে রান্নার উপযোগী সোলার ওভেন, কমার্শিয়াল সোলার ড্রায়ার, এনার্জি সেভিং এলইডি লাইট, ডিজিটাল আর্সেনিক কীট ইত্যাদি পণ্য ও প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন।
বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মত সোলার, উইন্ড ও মাইক্রো-মিনি হাইড্রো এনার্জি রিসোর্স এসেসমেন্ট এবং উইন্ডপাম্প ও পরীক্ষামূলক বায়ুবিদ্যুৎ টারবাইন স্থাপন।
আন্তর্জাতিক মানের সোলার এনার্জি ল্যাবরেটরী স্থাপন ও প্রথমবারের মতো দেশে স্বল্পমূল্যের থিন ফিল্ম সোলার সেল উদ্ভাবনের গবেষণা কার্যক্রম চালুকরণ এবং এ সংক্রান্ত গবেষণা কর্মের স্বীকৃতি বিদ্যুৎ বিভাগের প্রতিযোগিতায় উদ্ভাবনী পদক অর্জন।
অর্জনঃ প্রায় ১০২টি মেধাস্বত্ত্ব (৪৫ টি প্যাটেন্ট এবং ৫৭ টি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস) অর্জন, ২৩৪ টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ এবং শতাধিক ছাত্রের গবেষণাকর্ম (থিসিস) তত্ত্বাবধান।