বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ এ ০৯:৫১ AM
কন্টেন্ট: পাতা
১. উন্নতচুলাঃ

জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে বিসিএসআইআর এর জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট বিভিন্ন রকম উন্নত চুলার মডেল উদ্ভাবন করেছে। পাশাপাশি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস এবং আভ্যন্তরীণ বায়ু দূষণ নিয়ন্ত্রন হয়। উন্নত চুলা প্রচলিত জ্বালানির ৫০-৬৫% বাঁচাতে পারে । এই চুলা দেশের প্রাকৃতিক ভারসাম্য এবং বনজ সম্পদ রক্ষায় সহায়ক । বার্ষিকউন্নয়নপ্রকল্পেরমাধ্যমেআইএফআরডিসারাদেশে৩লক্ষাধীকউন্নতচুলাসম্প্রসারণকরেছে।উন্নতচুলারবিভিন্নমডেলেরনির্মাণ, রক্ষণাবেক্ষণওমেরামতেরউপরএপ্রতিষ্ঠানপ্রায় পনের হাজার জনকেপ্রশিক্ষণদিয়েছে। উন্নত চুলা নিয়ে গবেষণা করার জন্য বিসিএসআইআর এর জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদক-২০১৩ অর্জন করেছে।
২.র্স্মাট লাইট কন্ট্রোল সিস্টেমঃ

স্মার্ট লাইট কন্ট্রোল সিস্টেম খুব কার্যকরি ভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বৈদ্যুতিক বাতিকে নিয়ন্ত্রন করতে পারে। বড় কোন জায়গাকে কয়েকটি জোনে ভাগ করে স্মার্ট কন্ট্রোল ইউনিটব্য বহার করলে, এটি বাহির থেকে আসা দিনের আলো পরিমাপ করে স্বয়ংক্রিয়ভাবে সববাতি না জ্বালিয়ে শুধু যতগুলো প্রয়োজন ততগুলো বাতি জ্বালায় এবং প্রয়োজন অনুসারে বাতির সংখ্যা কমায় বা বাড়ায়।একটি জোনে কোন লোক না থাকলে ১ মিনিট অপেক্ষা করে কন্ট্রোল সিস্টেম সব বাতি বন্ধ করে দেয় এবং ঐ জোনেকেও প্রবেশ করার সাথে সাথে আবার প্রয়োজনীয় সংখ্যক বাতি সয়ংক্রিয় ভাবে জ্বালায়।এভাবে স্মার্ট লাইট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে বৈদ্যুতিক বাতির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রন করলে ৪০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়।